60%

ছাড়

আর রাহিকুল মাখতুম (তাহকিক সংস্করণ)

৳900 ৳360

প্রোডাক্ট কোড : P0337

Product Type: Physical

- +
বইয়ের ক্ষুদ্র তথ্য বিবরণ
বইয়ের লেখকের নাম আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
পৃষ্ঠা সংখ্যা 884 পৃষ্ঠা
ভাষা Bangla

বিস্তারিত

বাজারে এত অনুবাদ থাকতে এই অনুবাদটি কেন পড়বেন?

বাংলা ভাষায় আর-রাহীকুল মাখতূম-এর একাধিক অনুবাদ থাকলেও, অধিকাংশই পুরোনো সংস্করণের ওপর ভিত্তি করে প্রকাশিত। অথচ লেখক পরবর্তী সংস্করণে বহু তথ্য সংশোধন, সংযোজন ও পরিমার্জন করেছেন। পাশাপাশি সিরাত গবেষকদের আলোচনায় গ্রন্থটির কিছু বর্ণনা ও ঐতিহাসিক তথ্যের প্রামাণ্যতা নিয়েও গুরুত্বপূর্ণ পর্যালোচনা উঠে এসেছে।

এই অনুবাদে লেখকের সর্বশেষ অনুমোদিত সংস্করণ অনুসরণ করা হয়েছে এবং শাইখ মাহমুদ আল-মাল্লাহ রচিত ‘আত-তা'লীক আলা আর-রাহীকিল মাখতূম’-এর আলোকে গুরুত্বপূর্ণ তাহকিক, সংশোধন ও গবেষণামূলক টীকা সংযোজন করা হয়েছে। দুর্বল ও বিতর্কিত বর্ণনাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং সহিহ হাদিস ও নির্ভরযোগ্য সিরাতগ্রন্থের আলোকে তথ্যগুলো পুনরায় পর্যালোচনা করা হয়েছে।

এছাড়া হাদিসের তাহকিক ও তাখরিজ, স্থান ও ব্যক্তিনামের শুদ্ধ উচ্চারণ, ঐতিহাসিক তথ্যের সংশোধন এবং প্রামাণ্য রেফারেন্স সংযোজনের মাধ্যমে অনুবাদটিকে আরও নির্ভুল ও সমৃদ্ধ করা হয়েছে। ভাষা রাখা হয়েছে সহজ, সাবলীল ও পাঠকবান্ধব, যাতে সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষক ও শিক্ষার্থীরাও সমানভাবে উপকৃত হতে পারেন।

যারা নবিজি ﷺ-এর জীবনকে নির্ভরযোগ্য, গবেষণাভিত্তিক ও প্রামাণ্য সূত্রের আলোকে জানতে চান, তাদের জন্য এই অনুবাদ একটি উৎকৃষ্ট নির্বাচন। এটি শুধু একটি বাংলা অনুবাদ নয়; বরং তাহকিক, গবেষণা ও প্রামাণ্যতার সমন্বয়ে প্রস্তুত একটি পরিমার্জিত ও নির্ভরযোগ্য সংস্করণ।

0