24%

ছাড়

রাসূল্লাহ (স.) এর শিক্ষাদান পদ্ধতি

৳310 ৳235

প্রোডাক্ট কোড : P0292

Product Type: Physical

- +
বইয়ের ক্ষুদ্র তথ্য বিবরণ
বইয়ের লেখকের নাম ইব্রাহিম হালিল আর,
বইয়ের প্রকাশনী মক্তব প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা 216 পৃষ্ঠা
ভাষা Bangla

বিস্তারিত

একটি জাতি ও সভ্যতার প্রাণশক্তি নিহিত থাকে তার শিক্ষাব্যবস্থায়। একটি জাতির ভবিষ্যৎ, চিন্তাধারা ও সভ্যতাগত দিকনির্দেশনা অনেকাংশেই নির্ধারিত হয় তার শিক্ষা ও শিক্ষকদের মাধ্যমে। একটি আদর্শ শিক্ষাব্যবস্থার দুটি মৌলিক ভিত্তি হলো—জাতীয় দর্শন ও মূল্যবোধের প্রতিনিধিত্বকারী পাঠ্যপুস্তক এবং সেই আদর্শকে শিক্ষার্থীদের মাঝে জীবন্ত করে তুলতে সক্ষম যোগ্য ও আদর্শ শিক্ষক।

কিন্তু কেবল উন্নত পাঠ্যপুস্তক প্রণয়নই যথেষ্ট নয়। শিক্ষক যদি সেই আদর্শ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিকে নিজের জীবনে ধারণ না করেন, তবে শিক্ষাব্যবস্থার প্রকৃত উদ্দেশ্য অর্জিত হয় না। তাই একজন শিক্ষকের জন্য সর্বোত্তম আদর্শ হলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। তাঁর শিক্ষাদান পদ্ধতি এমন এক প্রজন্ম গড়ে তুলেছিল, যারা ঈমান, তাওহীদ, আন্তরিকতা, আত্মত্যাগ, মানবকল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা এবং আল্লাহর বাণীকে সমুন্নত করার অদম্য প্রেরণায় উদ্বুদ্ধ ছিল।

‘রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষাদান পদ্ধতি’ গ্রন্থটি মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর শিক্ষণ-পদ্ধতি, দাওয়াহর কৌশল, চরিত্র গঠন এবং মানবসম্পদ তৈরির অনন্য নীতিমালাকে বিষয়ভিত্তিকভাবে উপস্থাপন করেছে। এটি মূলত সীরাতের একটি গুরুত্বপূর্ণ দিককে সহজ ও গবেষণাধর্মী ভাষায় পাঠকের সামনে তুলে ধরার একটি আন্তরিক প্রচেষ্টা।

বইটি শুধু শিক্ষক নয়; বরং অভিভাবক, দাঈ, ইসলামি কর্মী, শিক্ষার্থী এবং সমাজগঠনে আগ্রহী প্রত্যেক সচেতন পাঠকের জন্য সমানভাবে উপযোগী। আমাদের বিশ্বাস, এ গ্রন্থের আলোকে যদি একজন পাঠকও মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর শিক্ষাদান পদ্ধতি নিজের জীবনে ও কর্মক্ষেত্রে অনুসরণ করার অনুপ্রেরণা লাভ করেন, তবে এই প্রচেষ্টা সার্থক হবে।

0