0%

ছাড়

জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি

৳120 ৳120

প্রোডাক্ট কোড : P0278

Product Type: Physical

- +
বইয়ের ক্ষুদ্র তথ্য বিবরণ
বইয়ের লেখকের নাম প্রফেসর ড. তাহসিন গরগুন
বইয়ের প্রকাশনী ইসলামী চিন্তা ও গবেষনা ইন্সটিটিউট
পৃষ্ঠা সংখ্যা 64 পৃষ্ঠা
ভাষা Bangla

বিস্তারিত

‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ মূলত প্রফেসর ড. তাহসিন গরগুনের একটি গুরুত্বপূর্ণ বক্তব্যের লিখিত রূপ। এ গ্রন্থে তিনি ইসলামী সভ্যতায় জ্ঞানের প্রকৃতি, শ্রেণিবিন্যাস ও সংজ্ঞা নিয়ে গভীর আলোচনা করেছেন। পাশাপাশি পাশ্চাত্য জ্ঞানতত্ত্ব ও আধুনিক বুদ্ধিবৃত্তিক কাঠামোর সমালোচনামূলক বিশ্লেষণের মাধ্যমে ইসলামী সভ্যতার স্বতন্ত্র জ্ঞান-দর্শনকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন।

গ্রন্থটিতে জ্ঞানের পুনর্জাগরণের প্রকৃত অর্থ, এর প্রয়োজনীয়তা এবং মুসলিম উম্মাহ কীভাবে একটি স্বয়ংসম্পূর্ণ ও মূল্যবোধনির্ভর জ্ঞানব্যবস্থা গড়ে তুলতে পারে, তা যুক্তি, ইতিহাস ও দর্শনের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। লেখক দেখিয়েছেন, জ্ঞানচর্চার পুনর্গঠন ছাড়া ইসলামী সভ্যতার নবজাগরণ সম্ভব নয়।

আকারে সংক্ষিপ্ত হলেও বইটি বিষয়বস্তুর গভীরতা ও চিন্তার ঋদ্ধতায় অসাধারণ। পাশ্চাত্য দর্শনের সীমাবদ্ধতা বিশ্লেষণের পাশাপাশি ইসলামী সভ্যতার বহুমাত্রিক জ্ঞান-ঐতিহ্য, দার্শনিক ভিত্তি এবং সভ্যতাগত শ্রেষ্ঠত্বকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রফেসর গরগুনের গভীর দার্শনিক অন্তর্দৃষ্টি, বিস্তৃত পাণ্ডিত্য এবং বহুবিষয়ে তাঁর অনন্য দখল গ্রন্থটিকে বিশেষ মর্যাদা দিয়েছে।

জ্ঞানতত্ত্ব, ইসলামী দর্শন, সভ্যতাচিন্তা এবং সমকালীন বুদ্ধিবৃত্তিক সংকট নিয়ে আগ্রহী পাঠক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য ‘জ্ঞানের পুনর্জাগরণ ও মেথডোলজি’ একটি মূল্যবান ও চিন্তাকে নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার মতো গ্রন্থ। আমাদের বিশ্বাস, এ বইয়ে উত্থাপিত ভাবনা ও বিশ্লেষণ পাশ্চাত্যের সর্বগ্রাসী জ্ঞানতাত্ত্বিক আধিপত্যের বিপরীতে একটি বিকল্প ও মুক্তিকামী জ্ঞানদৃষ্টির পথ উন্মোচন করবে।

0